জধানীর রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পশ্চিম রামপুরায় অবস্থিত রামপুরা সুপার মার্কেটের চারতলা ভবনের উপরের তলায় খান বস্ত্র বিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে তিন ইউনিটের চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।