
ঠাকুরগাঁও পৌরসভায় স্থগিত ওয়ার্ডে কাউন্সিলর পদে রমজান আলী নির্বাচিত
ঠাকুরগাঁও পৌরসভার ৭নং ওয়ার্ডে স্থগিত কাউন্সিলর পদে রমজান আলী নির্বাচিত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭নং ওয়ার্ডের আইডিয়াল স্কুল কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্নভাবে শেষ হয় ভোট গ্রহন। এ ওয়ার্ডে ৬জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। প্রতিদ্বন্দ্বীতায় ১৮৬৬ ভোট পেয়ে রমজান আলী নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রতন চন্দ্র ৭৩০ ভোট পেয়ে পরাজিত হন।
এখানকার মোট ভোটার সংখ্যা ৫৭৫৮ জন। উল্লেখ্য,গেল ৪র্থ দফায় ঠাকুরগাঁও সদর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দের পর কাউন্সিলর প্রার্থী মইনুল হোসেন মারা যাওয়ায় ওই ওয়ার্ডের ভোট স্থগিত করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।