ইবি ছাত্রদলের বিক্ষোভ
ইবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে বাজারের শেষ প্রান্তে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সাবেক যুগ্ম সম্পাদক রঞ্জু আলী, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, রোকন উদ্দীন,
সালাউদ্দিন রানা, উল্লাস মাহমুদ। এছাড়াও ছিলেন আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দীন, রোকন, আবু সাঈদ রনি, ফখরুল ইসলাম সৌরভ, স্বাক্ষর, মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।