স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর পৌরসভার ৬ নং ওয়ার্ড (কুড়িগ্রাম-ভাদুলিডাঙ্গা) এর কাউন্সিলর পদপ্রার্থী মুন্সী বায়েজিদ বিল্লাহ আজ ১০ই অক্টোবর, শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি নিশিনাথতলা দুর্গা মন্দির, বাঁধাঘাট সার্বজনীন দুর্গা মন্দির, কালীবাড়ি দুর্গা মন্দির, সূর্যসেন সংঘ দুর্গা মন্দির, শীতলাতলা দুর্গা মন্দির (কুড়িগ্রাম), শীতলাতলা মন্দির (ভাদুলিডাঙ্গা) ও বিধানের বাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে তিনি দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে নিজের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়া তিনি আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলকে উৎসাহিত করেন এবং পূজা চলাকালীন যেকোনো ধরনের সমস্যা হলে সহযোগিতার জন্য তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।