প্রধাননন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো আইসিবি
প্রধাননন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করলো আইসিবি

মোঃ রাকিব হাসান: গতকাল স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান কার্যালয় ছাড়াও আইসিবি’র শাখা কার্যালয়সমূহ এবং সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কর্মকর্তা ও কর্মচারীগণ ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশগ্রহণ করেন। আইসিবি-র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কিসমাতুল আহসান,
ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন, আইসিবি’র ৩টি সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।