দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। ঢাকার বাইরে হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, এখন আর শহুরে রোগ নয় ডেঙ্গু। সাধারণত সেপ্টেম্বর থেকে কমতে থাকে ডেঙ্গুর প্রকোপ। তবে এবার অক্টোবরে এসেও জেঁকে বসেছে রোগটি।
গত পহেলা অক্টোবর ছিল মৌসুমের সর্বোচ্চ রোগী। এদিন রেকর্ড ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও গত পাঁচ দিনের তিন দিনেই আক্রান্তের রোগী ছিল ৫০০-এর বেশি।
এখনকার সময়ের আক্রান্তদের শরীরে র্যাশ কিছুটা কম থাকলেও তীব্র মাথাব্যথা আর শরীর ব্যথা দেখা দিচ্ছে আক্রান্ত রোগীর। চিকিৎসকরা বলছেন, রোগীর ক্ষেত্রে চতুর্থ দিনেই কমছে রোগীর প্লাটিলেট। আবার হঠাৎ করেই নেমে আসছে ৩০ হাজারের নিচে। সে ক্ষেত্রে জ্বর হলেই নিতে হবে চিকিৎসকের পরামর্শ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, রোববার (২ অক্টোবর) ৫৬৮ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ৩৬০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ২০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারাদেশে সর্বমোট দুই হাজার ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৬০ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
ডেঙ্গু রোগী বাড়ার প্রসঙ্গে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ইদানীং ডায়রিয়া বা বমি হওয়াটা অনেক কমে এসেছে।
এ ছাড়া র্যাশ হওয়াটাও কমেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই অর্থাৎ প্রথম ৪ থেকে ৫ দিনের মধ্যেই প্লাটিলেট কমে যাচ্ছে। এছাড়াও চিকিৎসকরা বলছেন, জ্বর হলে একেবারে অবহেলা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।