
মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
চতুর্থ অধ্যায়
যৌথ মূলধনী কম্পানির মূলধন
[পূর্ব প্রকাশের পর]
৪৬। ক্রীত শেয়ারের মালিকানা কিসের দ্বারা প্রমাণিত হয়?
ক) শেয়ার
খ) শেয়ার সার্টিফিকেট
গ) শেয়ার ওয়ারেন্ট ঘ) ন্যূনতম চাঁদা
৪৭। পূর্ণ মূল্য আদায়কৃত যে কোনো শেয়ারের জন্য শেয়ার প্রমাণপত্রের পরিবর্তে যে দলিল প্রদান করে, তাকে বলে—
ক) শেয়ার
খ) শেয়ার সার্টিফিকেট
গ) শেয়ার ওয়ারেন্ট ঘ) ন্যূনতম চাঁদা
৪৮। শেয়ার পরোয়ানার সঙ্গে সংযুক্ত থাকে—
ক) ম্যামো খ) দলিল
গ) স্টিকার ঘ) কুপন
৪৯। কী দাখিল করলে পরোয়ানায় উল্লিখিত লভ্যাংশ প্রদান করা হয়?
ক) কুপন
খ) দলিল
গ) শেয়ার সনদ
ঘ) শেয়ার ওয়ারেন্ট
৫০। কী হস্তান্তরের মাধ্যমে শেয়ার হস্তান্তর সম্পন্ন হয়?
ক) শেয়ার সনদ
খ) শেয়ার
গ) কুপন
ঘ) শেয়ার পরোয়ানা
৫১। ইস্যু করার জন্য প্রস্তাবিত শেয়ারসংখ্যা অপেক্ষা কম শেয়ার ক্রয়ের আবেদন পাওয়া গেল, তাকে বলে—
ক) কমসংখ্যক শেয়ার বিলীকরণ
খ) বেশিসংখ্যক শেয়ার বিলীকরণ
গ) সমানসংখ্যক শেয়ার বিলীকরণ
ঘ) শেয়ার অবহার
৫২। কম্পানি আইনের বিধান মতে আবেদনপত্রের সঙ্গে প্রদান করতে হয় শেয়ার অভিহিত মূল্যের ন্যূনতম—
ক) ২% খ) ৩% গ) ৫% ঘ) ৬%
৫৩। কম্পানির শেয়ার মূলধনের অংশ হলো—
ক) মূলধন সঞ্চিতি খ) চলতি মূলধন
গ) কার্যকর মূলধন ঘ) সংরক্ষিত মূলধন
৫৪। কোনটি কম্পানির সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশ?
ক) মূলধন সঞ্চিতি খ) চলতি মূলধন
গ) কার্যকর মূলধন ঘ) সংরক্ষিত মূলধন
৫৫। কম্পানির অবসায়নের সময় দায় পরিশোধের জন্য সংরক্ষণ করা হয়—
ক) চলতি মূলধন
খ) সংরক্ষিত মূলধন
গ) পরিশোধিত মূলধন ঘ) অতলবি মূলধন
৫৬। আর্থিক অবস্থার বিবরণীর দায়ের দিকে সঞ্চিতি এবং উদ্বৃত্তের অধীনে দেখানো হয়—
ক) পরিশোধিত মূলধনকে খ) অতলবি মূলধনকে
গ) মূলধন সঞ্চিতিকে ঘ) সংরক্ষিত মূলধনকে
৫৭। যেকোনো সময়ে কম্পানি আইন কর্তৃক অনুমোদিত পন্থায় ব্যবহার করা যেতে পারে—
ক) অতলবি মূলধন খ) পরিশোধিত মূলধন
গ) সংরক্ষিত মূলধন ঘ) মূলধন সঞ্চিতি
৫৮। শেয়ার অবহার কম্পানির একটি—
ক) মূলধনজাতীয় ক্ষতি খ) মূলধনজাতীয় আয়
গ) মুনাফাজাতীয় আয় ঘ) মুনাফাজাতীয় ব্যয়
৫৯। সরকারের অনুমতি ব্যতীত শতকরা কত ভাগের বেশি প্রিমিয়ামে শেয়ার ইস্যু করতে পারবে না?
ক) ৫% খ) ৭% গ) ৮% ঘ) ১০%
৬০। যখন শেয়ার আবেদনের সঙ্গে টাকা গ্রহণ করা হয় তখন জাবেদা হবে—
ক) শেয়ার আবেদন হিসাব ডেবিট/শেয়ার মূলধন হিসাব ক্রেডিট
খ) ব্যাংক হিসাব ডেবিট/ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট
গ) ব্যাংক হিসাব ডেবিট/ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট
ঘ) শেয়ার আবেদন হিসাব ডেবিট/ব্যাংক হিসাব ক্রেডিট
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ৪৬. খ ৪৭. গ ৪৮. ঘ ৪৯. ক ৫০. খ ৫১. ক ৫২. গ ৫৩. ঘ ৫৪. ক ৫৫. খ ৫৬. গ ৫৭. ঘ ৫৮. ক ৫৯. ঘ ৬০. খ।
#কালের কণ্ঠ
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।