ইকুয়েডরে কারাগারে সর্বশেষ দাঙ্গায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানান। ইকুয়েডরের কারাগারের ব্যবস্থাপনা সংস্থা ‘এসএনএআই’ এক বিবৃতিতে বলেছে, সোমবারের এ দাঙ্গায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলের লাটাকুঙ্গা শহরের এ কারাগারের নিয়ন্ত্রণ নিতে কৌশলগত ইউনিট অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। কারাগারটিতে ৪ হাজার ৩০০ বন্দী রয়েছে। এটি দেশটির অন্যতম বৃহত্তম কারাগার।
গত ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে মাদক চোরাচালান সম্পর্কিত সাতটি সহিংসতার ঘটনায় চারশোরও বেশি বন্দী প্রাণ হারায়। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী কারাগারগুলোয় থাকায় সেখানে জীবনযাত্রার পরিস্থিতি খুবই করুণ।
এ কারণে কারাগারগুলোকে থাকার উপযোগী করতে দেশটির প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো আগস্টে দেশের প্রথম বন্দী আদমশুমারি চালু করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।