ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে আজ (৬ অক্টোবর)।
দ্বিতীয় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ভর্তি চলবে ১৫ অক্টোবর (শনিবার) পর্যন্ত।
দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের পর আরো একটি মেধাতালিকা ১৫ অক্টোবর (শনিবার) প্রকাশ করা হবে। জানা যায়, ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে (২০২১-২০২২) শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।