বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর সংসার আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন এই দম্পতি।
জন্মের পর থেকেই কন্যা শিশুর ছবি তোলা নিয়ে অনেক বিধিনিষেধ আরোপ করেন ভিরুষ্কা। জানা যায়, হাসপাতালে সন্তান জন্মের পর ছবি তোলায় সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তারা। এমনকি কোনো ঘনিষ্ঠ আত্মীয়কেও হাসপাতালে যাওয়ার অনুমতি দেননি।
জন্মের এক মাস পর মেয়ের একটি ছবি প্রকাশ করেন আনুশকা। তবে তাতে ভামিকার মুখ দেখা যায়নি। কিন্তু পাপারাজ্জিরা এ তারকা দম্পতির পেছন ছাড়েননি। বরং ভামিকা জন্মের এক বছর পর ঠিকই ফাঁস করেন তার ছবি।
তবে মঙ্গলবার (৪ অক্টোবর) ভারতের একটি এয়ারপোর্টে মেয়ের ছবি তোলায় বেজায় রেগে যান আনুশকা শর্মা। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়— মেয়ে ভামিকা ও স্বামী বিরাট কোহলির সঙ্গে হেঁটে যাচ্ছেন আনুশকা শর্মা। এসময় ভামিকার ছবি তুলতে যায় পাপারাজ্জিরা। ঠিক তখন রেগে যান আনুশকা। পরে এ অভিনেত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পাপারাজ্জিদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন। আর সেখান থেকে বেরিয়ে মেয়ে ও স্বামীকে নিয়ে গাড়িতে উঠে যান এই অভিনেত্রী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।