দিনাজপুরের হিলি স্থলবন্দরে ক্রেতা সংকটে থাকায় আমদানি করা পেঁয়াজ গুদামেই নষ্ট হচ্ছে। আমদানিকারকরা বলছেন, ভালোমানের কিছু পেঁয়াজ ৮-১০ টাকা কেজি দরে বিক্রি হলেও অনেক পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
পেঁয়াজ কিনতে আসা রাতুল বলেন, আড়ত থেকে বেছে ৫ বস্তা পেঁয়াজ কিনেছি ৮ টাকা কেজি দরে। এগুলো বাড়িতে নিয়ে বাছাই করে ভালো মানের পেঁয়াজগুলো হাটে নিয়ে বিক্রি করবো।
তাতে করে খরচ বাদ দিয়ে ভালো টাকা লাভ থাকবে আশা করি। বন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ গণমাধ্যমকে বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ৩০ সেপ্টেম্ব থেকে ৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল।
এ কারণে বেশি করে পেঁয়াজ আমদানি করা হয়েছিল। তবে দেশীয় পেঁয়াজের দাম কম থাকায় ও বন্ধের আগেই অধিকাংশ মোকামগুলোতে পেঁয়াজ চলে যাওয়ায় ক্রেতা কম ছিল।
এ কারণে বন্দরে পেঁয়াজের বিক্রি তেমন হয়নি। এর ওপর গরমে গুদামে অধিকাংশ পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে। লোডশেডিংয়ের কারণে পচনের মাত্রা আরও বেড়েছে। এসব কারণে বাড়তি পেঁয়াজ এনে ক্ষতির মুখে পড়তে হয়েছে আমদানিকারকদের। অনেক পেঁয়াজ ১০০-২০০ টাকা বস্তা হিসেবে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।