পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যে ক্ষুব্ধ আ.লীগ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের মন্তব্যে ক্ষুব্ধ আ.লীগ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সরকার কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম হোক, এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনার সরকার দায়ীদের শক্ত হাতে দমন করছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, যতগুলো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে, সবগুলো স্বচ্ছ হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের নানান বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে অযথাই মিডিয়ার লোকজন ছুটে যায়। অথচ, বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুবই সামান্য। আমরা অতো পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ।
তিনি বলেন, ১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল?
কলমকথা/এমএনহাসান
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।