কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সিলগালা আবাসিক হলগুলো আজ রোববার (৯ অক্টোবর) থেকে খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল শনিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক জরুরি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৯ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেয়া হবে। শুধুমাত্র বৈধ আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন ও ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ স্থগিত থাকবে।
সে সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নিজস্ব পরিবহন ব্যতীত অন্যান্য সকল ধরনের পরিবহন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেস রিলিজের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ২ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।