মিয়ানমারের সঙ্গে ইসরাইলের গোপন সম্পর্কের খবর কমবেশি সবারই জানা। তবে এযাবতকালে এই সংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার আনুষ্ঠানিকভাবে দুই দেশের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলো ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ইসরাইলের সম্পর্কের তথ্য সম্বলিত প্রায় ২৫ হাজার নথি প্রকাশ করেছে তারা। এতে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিধনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
ইসরাইলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণায়ের প্রকাশিত ২৫ হাজার নথিতে রয়েছে, ইসরাইল সেনাবাহিনী বার্মায় একটি আধুনিক বাহিনী হিসেবে পুনর্গঠনে সহায়তা করেছে, সশস্ত্র ও প্রশিক্ষিত করেছে এবং সামরিক শক্তিতে বলিয়ান থেকে উন্নত সামরিক সরঞ্জাম প্রদানে সহায়তা করেছে।
সেই সঙ্গে সামরিক বাহিনীকে দেশটিতে কর্তৃত্ব বজায় রাখতেও সহায়তা করেছে। নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে কোনো ইসরাইলি প্রতিনিধি কখনও আপত্তি জানায়নি মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বিষয়ে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল ১৯৫০-এর দশকে বার্মার মারাত্মক গৃহযুদ্ধকে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য একটি ‘সুবর্ণ সুযোগ’ হিসেবে দেখেছিল। এছাড়াও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বার্মিজ গোয়েন্দা সংস্থার মধ্যে একটি সংযোগ স্থাপনে ব্যাপক আগ্রহী ছিল ইসরাইলের শাসক গোষ্ঠী।
পরবর্তীতেও মিয়ানমার সেনাবাহিনীর প্রতি ইসরাইলের সমর্থনে কোনো পরিবর্তন দেখা যায়নি। তার অন্যতম উদাহরণ হিসেবে দেখা যায়, ২০১৯ সালের নভেম্বরে নির্যাতিত রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে করা মামলায়।
সেখানে মিয়ানমার সেনাবাহিনীর জন্য ‘শুভকামনা’ জানিয়েছিলেন মিয়ানমারে ইসরাইলের রাষ্ট্রদূত রনেন গিলর। ইসরাইল এসব সহায়তার মাধ্যমে মিয়ানমারে তাদের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ করেছিল।
তথ্যসূত্র: হারেৎজ
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।