বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (৯ অক্টোবর) স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
একাদশ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান ও মোস্তাফিজুর রহমান। দলে ফিরেছেন সাকিব আল হাসান। ভ্রমণক্লান্তির কারণে সাকিবকে ছাড়া পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটা ২১ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল।
কাল পাকিস্তানের কাছে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ডও। প্রথম ম্যাচে হারা দুই দল আজ মুখোমুখি হবে। যারা জিতবে ফাইনালে যাওয়ার দৌড়ে নিশ্চিতভাবে এগিয়ে থাকবে। দিবারাত্রির এই ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ।
খেলা দেখা যাবে টি স্পোর্টসে। অধিনায়ক সাকিবের ফেরা মানে দলের পুরো আবহতেই আসবে বিরাট পরিবর্তন। গতকাল দলীয় অনুশীলন ছিল না।
একদিনের বিরতিতে দুটি ম্যাচ খেলার ধকল কাটাতে দল ছিল বিশ্রামে। শুধু সাকিবই নিজেকে প্রস্তুত করেন মাঠে ফেরার জন্য। একাদশে তিনি ফেরায় ওলটপালট হবে ব্যাটিং অর্ডারে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।