
মালদ্বীপে একই রিসোর্টে অবসর কাটাচ্ছেন বহুল চর্চিত প্রেমিক যুগল রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। রাশমিকা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। আর এই ছবিকে কেন্দ্র করেই নতুন খবর ডালপালা মেলেছে।
এ ছবিতে দেখা যায়, সুইমিংপুলের পাশে বসে আছেন রাশমিকা। তার চোখে রোদচশমা। মূলত, এই চশমাকে কেন্দ্র করে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা। কারণ ভারতে বিমানবন্দরে বিজয়ের চোখে যে চশমাটি ছিল, সেই চশমা পরেই মালদ্বীপের একটি রিসোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন রাশমিকা। ভক্তদের একজন লিখেছেন, ‘তুমি বিজয়ের চশমা পরেছো।’ আরেকজন লিখেছেন, ‘তোমার ছবিটি বিজয় তুলে দিয়েছে।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।
ভারতীয় দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ শিরোনামে দুটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। এর আগে, অবসর যাপনের জন্য মালদ্বীপে পাড়ি জমিয়েছেন রাশমিকা-বিজয়। গত ৭ অক্টোবর সকালে মালদ্বীপের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই জুটি। এদিন বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।