পুদিনা পাতায় একটি পুষ্টি উপাদান ফাইটোনিউট্রিয়েন্টস
পুদিনা পাতায় একটি পুষ্টি উপাদান ফাইটোনিউট্রিয়েন্টস

পুদিনা পাতায় একটি খুবই ভালো পুষ্টি উপাদান রয়েছে, যেটির নাম ফাইটোনিউট্রিয়েন্টস। আমাদের পেটের সমস্যা দূর করে ফাইটোনিউট্রিয়েন্টস। অনেকের পেট ফাঁপে, হজমে সমস্যা হয়, সে ক্ষেত্রে পুদিনা পাতার ফাইটোনিউট্রিয়েন্ট এগুলোকে প্রতিরোধ করে।
কাবাব খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। পুরান ঢাকায় বাহারি সব কাবাব পাওয়া যায়। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে আপনি ঘরেও তৈরি করতে পারেন মজাদার ও স্বাস্থ্যসম্মত কাবাব। আজ আমরা জেনে নেব কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করবেন পুদিনা কাবাব।
উপকরণ
৫০০ গ্রাম মুরগির মাংস
এক চা চামচ আদা মিহি কুচি
দুই টেবিল চামচ পেঁয়াজ মিহি কুচি
এক টেবিল চামচ গরম মসলার গুঁড়ো
দুই চা চামচ জিরার গুঁড়ো
স্বাদমতো লবণ
চার টেবিল চামচ পুদিনা পাতা কুচি
দুই টুকরো পাউরুটি
একটি ডিম
সামান্য পরিমাণ ময়দা
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মুরগির মাংস, আদা মিহি কুচি, পেঁয়াজ মিহি কুচি, গরম মসলার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, পুদিনা পাতা কুচি, ব্রেড, ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে কাঠিতে গেঁথে নিন। ফ্রাইপ্যানে তেল দিন। এতে কাঠিতে গাঁথা মুরগির মাংসগুলো দিয়ে ঢেকে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের পুদিনা কাবাব।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।