লোডশেডিং নিয়ে আপাতত কিছুই করার নেই। শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শিল্পখাতে গ্যাস সরবরাহ করতে গিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলো সংকটে পড়েছে। ফলে সক্ষমতা থাকলেও বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম বাড়ায় আমদানি করা যাচ্ছে না। ফলে সহসাই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে না। সবাইকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।