সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানি রহমান মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মঙ্গলবার মন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, তিনি (এ্যানি রহমান) আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন।

তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শেখ হাফিজুর রহমান চাচাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই। দীপু মনি আরও লেখেন, জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বসে ভরিয়ে রাখতেন।

নিজ এলাকার মানুষের জন্য তার ছিল অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কী কী করবেন তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তার কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম।