মোঃ শরিফ উদ্দিন, শেরপুর: শেরপুরে সরকার দলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনসহ ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির রুমান।
এসময় তিনি হুইপকে শেরপুর ছাড়তে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। বুধবার (১২ অক্টোবর) বিকেলে শহরের খরমপুস্থ নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক হুমায়ুন কবির রুমান।
রুমান বলেন, ‘বিগত নির্বাচনের মতো এবারও আতিউর রহমান আতিক জেলা পরিষদ নির্বাচনকে প্রভাবিত করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (আনারস) অ্যাডভোকেট চন্দন কুমার পালের পক্ষে কাজ করছেন। তিনি ভোটারদের (ইউপি চেয়ারম্যান-মেম্বার) হুমকি-ধমকিসহ টিআর-জিআর-এর চাল বরাদ্দ না দেওয়ার হুমকি দিয়েছেন।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হুইপ আতিউর রহমান আতিককে শেরপুর ছাড়ার জন্য আবেদন করেছি। তিনি ২৪ ঘণ্টার মধ্যে শেরপুর না ছাড়লে মানববন্ধনসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে।’
এ বিষয়ে হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেন, ‘আমি অসুস্থ।
বাসায় থেকে থেরাপি নিচ্ছি। নির্বাচনের আচরণ বিধি মেনেই আমি শেরপুরে অবস্থান করছি। আমি নির্বাচনি আচরণ বিধি পরিপন্থী কোনো কাজ করিনি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।