আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির কাজ। কক্স আর্কিটেকচার ও পপুলাস আর্কিটেকচার নামে দুটি কোম্পানির মধ্য থেকে পপুলাসকে বাছাই করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠানটির সঙ্গে ৪৮ মাসের চুক্তি করেছে বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। যার মধ্যে ৩০ মাসে শেষ হবে স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ।
অলিম্পিক-ফিফা বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণের অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন বলেছেন, ‘শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসের ৩৪৭ পাতার চুক্তিপত্রে ৪৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা দেয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। প্রথম ৬ মাস ডিজাইনের ওপর কাজ করবে তারা। পরের ৩০ মাসে স্টেডিয়ামের অবকাঠামো তৈরি করতে হবে। শেষ ১২ মাস ছোটখাটো ভুলত্রুটিগুলো সংশোধনের কথা বলা হয়েছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।