ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় ম্যাচটি শুরু হয়।
ব্যাট করতে নেমে লিটন দাসের ফিফটিতে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ১২.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০০ রান। এদিকে ফের নিজের নামের প্রতি সুবিচার করে আউট হয়েছেন নাজমুল হাসান শান্ত। ১৫ বলে ১২ রান করেছেন তিনি।
একই ধারাবাহিকতা লক্ষ্য করা গেছে সৌম্য সরকারের ক্ষেত্রে। ৪ বলে মাত্র ৪ রান করেছেন তিনি। এদিকে লিটনের সঙ্গে জুটি গড়া সাকিবের সংগ্রহ ২৪ বলে ৩০ রান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।