ফেসবুকের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করলে হ্যাক হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। শুধু তাই নয় ব্যবহারকারীর ইউজার নেম, পাসওয়ার্ড ও অন্যান্য সব তথ্যও চলে যেতে পারে হ্যাকারদের কাছে।
এমন ৪০০ অ্যাপ শনাক্ত করেছে খোদ ফেসবুক কর্তৃপক্ষ। অন্তত ১০ লাখ অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্য চুরি হয়েছে বলেও জানিয়েছে ফেসবুক। ক্ষতিকর এসব অ্যাপ ব্যবহারের আগে সতর্ক হতে বলেছেন প্রযুক্তিবিদরা।
সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে বিশ্বে বহুল ব্যবহৃত মাধ্যম ফেসবুক। স্মার্টফোনে ফেসবুকের পাশপাশি শত শত অ্যাপ ব্যবহার হয়।
এসব অ্যাপ ব্যবহার করতে লগইন করতে হয় মেইল বা মোবাইল নাম্বারের মাধ্যমে। কিন্তু কয়েক বছর ধরে অনেক অ্যাপ অ্যাকটিভ করতে ফেসবুকের মাধ্যমে লগইন করতে হয়।
এসব অ্যাপে যখন ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগইন করা হয় তখন প্রোফাইলের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।