
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড (বিসিও)জামালপুর জেলার উদ্যোগে জেলা এবং উপজেলার দায়িত্ব প্রাপ্ত সদস্যদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জেলার অন্যতম বিদ্যাপিঠ সরকারি আশেক মাহমুদ কলেজে অনুষ্ঠিত হয়।
জানা যায়, ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এবং চাকরীর জন্য প্রস্তুত করতে “আমার দক্ষতায়, আমার ক্যারিয়ার” স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলা অলিম্পিয়াড এটির আয়োজন করে।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ কলেজ স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা মিটিং এ অংশগ্রহণ করেন। মিটিং এ বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর বার্তা সকলের কাছে পৌছিয়ে দিয়ে এবং তাদেরকে বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর ছায়া তলে আশার আহ্বান জানান জামালপুর জেলা সমন্বয়ক শাকিল শেখ।
আলোচনা শেষে কাজের দিক ও এক্টিভ মেম্বার বিবেচনায় উপজেলা ১ম, ২য় স্থান অধিকারকারীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। জামালপুর জেলার ১ম স্থান অর্জনকারী উপজেলা হচ্ছে মেলান্দহ উপজেলা আর ২য় স্থান অর্জনকারী উপজেলা হচ্ছে বকশিগঞ্জ উপজেলা। এছাড়াও সকল সদস্যদের কে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী কে উপহার প্রদান করা হয়।
মিটিংয়ে জেলা ও উপজেলার সকল মেম্বার বিসিও জামালপুরকে এগিয়ে নেওয়ার অঙ্গিকার ব্যাক্ত করে।

বিসিও জামালপুরের সমন্বয়ক বলেন, বিসিও জামালপুরকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ জেলা ও উপজেলার সকল মেম্বারদের আন্তরিক সহোযোগিতায় আরও একধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবো। সেইসাথে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহবান জানান এবং সমস্যার সম্মুখীন হলে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ মেধা খাটিয়ে সমাধান খোঁজার পরামর্শ দেন। উপজেলা সমন্বয়কদের যে-কোন সমস্যা বা প্রয়োজন জেলা কমিটি যথাযথ সাহায্য, সহযোগিতায় পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।
উল্লেখ্য, ক্যারিয়ার গঠনে বিসিও কিভাবে ভূমিকা রাখতে পারে সেবিষয়ে আলোকপাত করা হয়। সেইসাথে বিষয়ক নানান বিষয় নিয়ে কথা হয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সফট ও হার্ড স্কিল অর্জন করতে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি অনার্স জীবনের শুরু থেকেই চাকরির জন্য নিজেকে প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন

দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।