ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ধোনি এবার হতে চলেছেন সিনেমার প্রযোজক। তামিল সিনেমার তারকা বিজয় এবং মহেশ বাবুর সঙ্গে যুক্ত হয়ে শুরু করতে যাচ্ছেন সিনেমা প্রযোজনার ব্যবসা।
টলিউড ডটনেটের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সিনেমা প্রযোজনা করবেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। এজন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুরুতে মহেশ বাবু (তেলেগু) ও থালাপাতি বিজয়ের (তামিল) নতুন সিনেমা প্রযোজনা করবেন তিনি।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কিন্তু এই গুঞ্জন ছড়িয়ে পড়ায় মহেশ-বিজয় ও ধোনি ভক্তদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে। আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দুই নায়কের ভক্তরা।
এর আগে, ধোনিকে নিয়ে তৈরি হয়েছিল সিনেমা। এবার নিজেই যোগ দিচ্ছেন সিনেমা নির্মাণে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।