ইউক্রেনকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। শুক্রবার (১৪ অক্টোবর) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, যুবরাজ বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্য চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে প্রস্তুত সৌদি আরব।
এ সময় ইউক্রেনের আঞ্চলিক সার্বভৌমত্বের পক্ষে সৌদি আরবের অবস্থানের জন্য ক্রাউন প্রিন্স ও সৌদি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান জেলেনস্কি।
সম্প্রতি ইউক্রেনের অধিকৃত চারটি অঞ্চলের ওপর রাশিয়ার দাবিকে স্বীকৃতি না দেয়ার জন্য জাতিসংঘের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সৌদি আরব।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।