
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারী কক্ষে এর আয়োজন করে বিভাগটি।
অনুষ্ঠানে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সাবেক কোষাধ্যক্ষ ও বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আইন অনুষদের ডিন ড. সৈয়দা সিদ্দিকা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. রাকিবা ইয়াসমিন, বিভাগীয় অধ্যাপক ড. মোঃ জহুরুল ইসলাম, ড. হালিমা খাতুন, ড. রেহেনা পারভীন, ড. মাহবুব বিন শাহজাহান, ড. মাকসুদা আক্তার, ড. আনিচুর রহমান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ আল মারজান ও সাজেদা আক্তার জলি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. সেলিম তোহা বলেন, ”জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে হলে থাকতে হবে সুনির্দিষ্ট স্বপ্ন, প্রচন্ড অধ্যাবশায় ও অবিরাম পরিশ্রম। জীবনে ঝুঁকি নিতে কখনও ভয় করবেনা যে কোন পরিস্থিতিতে বুকে দৃঢ় মনোবল ও সাহস রাখতে হবে। সাফল্যের যেমন চালিকাশক্তি থাকে ঠিক সেভাবে জলন্ত আকাঙ্খা থাকতে হবে। সোনা যেমন আগুনে না পুড়ে খাঁটি হয় না তেমনি জীবনে জলন্ত আকাঙ্খা না থাকলে সফল হওয়া যায় না।”
নবীনদের বরণ ও বিদায়ীদের সংবর্ধনা শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানকিতা শেষ হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।