ইরানের কুখ্যাত এভিন কারাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শোনা গেছে গোলাগুলির শব্দও। রোববার (১৬ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটক করে রাখার জন্য পরিচিত ইরানের কুখ্যাত এভিন কারাগার। কুর্দি তরুণী মাসা আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যেই ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷ অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে অগ্নিশখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
একজন কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের জন্য ‘উত্তেজনা’ ও ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ দায়ী।
এই ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এতে কোনো রাজনৈতিক বন্দী এতে জড়িত ছিল না। সংবাদ সংস্থা আইআরএনএ-কে একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে৷
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।