মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে বার্সা এবং রিয়াল মাদ্রিদ। রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৮টায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল।
এই ম্যাচটি উভয় দলের জন্যেই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে জিতলেই শিরোপা দৌড়ে এগিয়ে যাবে যে কোনো এক দল। তবে প্রত্যেককেই স্কোয়াড সাজাতে ভাবতে হচ্ছে ইনজুরির লম্বা তালিকা নিয়ে। সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে তুলনা করলে দেখা যাবে, লা লিগায় বার্সা এগিয়ে আছে।
কারণ রিয়ালের উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে তাদের ডিফেন্স। ৮ ম্যাচে ৭ গোল হজম করেছে তারা, অন্যদিকে বার্সা কেবল একটি। আর লিগে শেষ দেখায় গত মার্চে ৪-০ গোলে এই বার্নাব্যুতে মাদ্রিদ ক্লাবকে হারিয়ে এসেছিল কাতালানরা।
এমনকি জুলাইয়ে ক্লাব প্রীতি ম্যাচেও বার্সা ১-০ গোলে জিতেছে। তাই রবার্ট লেভানডোভস্কি ও তার আক্রমণভাগকে সামলানোর কঠিন চ্যালেঞ্জ মাদ্রিদ ক্লাবের সামনে। এদিকে এই ম্যাচেও রিয়াল পাচ্ছে না অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়াকে।
তার পরিবর্তে আন্দ্রি লুনিন থাকবেন গোলপোস্টের নিচে। দানি সেবায়োস হ্যামস্ট্রিং সমস্যায় জানুয়ারি পর্যন্ত থাকবেন না মাঠে। কপালে ২০টি সেলাই পড়লেও রুডিগারকে ঝুঁকি নিয়ে মাঠে নামাবেন কার্লো আনচেলত্তি। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের বিশ্বময় দর্শকের সংখ্যা হবে ৬৫০ মিলিয়ন বা ৬৫ কোটি মানুষ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।