যশোরের বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশি মালবোঝাই ট্রাকচাপায় এক ভারতীয় চালক নিহত হয়েছেন।রোববার (১৬ অক্টোবর) ভোর ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
প্রাথমিক ভাবে জানা যায় নিহতের নাম শ্যাম সুন্দর (৫৭)। তিনি ভারতের মথুরা জেলার ছাটা উপজেলার কশিকালা উরমালা এলাকার তেজী রামের ছেলে। পুলিশ জানায়, রোববার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের সময় ভারতীয় এক চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, ভোর ৬টার দিকে বাংলাদেশি একটি ট্রাক পণ্য নিয়ে বন্দরে প্রবেশের সময় চাপায় পিষ্ট হয়ে এক ব্যক্তি মারা গেছে। তিনি ভারতীয় ট্রাকচালক বলে জানা গেছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।