মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ২ টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।
শনিবার সকালে সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্রের চালান এনে সাদিপুর ব্রিজ এর পাশে অবস্থান করছে।
এমন সংবাদে আইসিপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রের চালান টি উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।