ইউক্রেন যুদ্ধে পরস্পর বিপরীত অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আরো এক দফা আলোচনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর মধ্যে শুক্রবার (২২ অক্টোবর) ফোনালাপ হয়েছে। ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনায় কেন্দ্রে ছিল।
২ দেশ বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সমাধান খুঁজতে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে। খবর আল-জাজিরার।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপক্ষের আলোচনায় ইউক্রেন পরিস্থিতিসহ আন্তর্জাতিক নিরাপত্তার প্রাসঙ্গিক বিষয়গুলো স্থান পায়।
অন্যদিকে ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও উভয় দেশের যোগাযোগ অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে ওয়াশিংটন, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক মুখপাত্র।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ ২ নেতার মধ্যে এটি দ্বিতীয় আলোচনা।
এর আগে গত মে মাসের আলোচনায় যুদ্ধবিরতি কার্যকরে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন লয়েড অস্টিন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।