ভেজা চোখে মেসি বার্সেলোনা ছেড়েছেন এক বছরেরও বেশি সময় আগে। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখ থেনে রবার্ট লেভানডভস্কিকে উড়িয়ে এনেও ভক্তদের সন্তুষ্ট করতে পারেননি বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা।
গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠতে পারলে প্রায় ৯৬ লাখ ইউরো পেত দলটি। আর শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারলে মিলতো ১ কোটি ৬ লাখ ইউরো। সবমিলিয়ে বার্সার আয় হতো ২ কোটি ২ লাখ ইউরো।
আর এই অর্থ পেলে সর্বশেষ গ্রীষ্মে দলবদলের বাজারে দলটির ব্যয়ের কিছুটা উঠে আসত। যা আর সম্ভব হয়নি দলটির পক্ষে। মেসির বিদায়ের পর বার্সেলোনাকে দেড়যুগ পর খেলতে হয়েছে ইউরোপা লিগে। এবারও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছে তারা।
একদিকে বাড়ছে ঋণের পরিমাণ, অন্যদিকে নামের উপর সুবিচার করতে না পারায় হতাশ সমর্থকরা। এমন সময় ফের মেসিকে ফিরিয়ে আনা ব্যতীত আর কোনো বিকল্প দেখেছেন না অনেকেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।