টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের আজ সেমিফাইনালের পথে টিকে থাকার জন্য মাঠে নামছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০টায়।
আফগানিস্তান ও আয়ারল্যান্ড দল দুটো একে অপরের মুখোমুখি হলে ভালো একটা লড়াইয়ের প্রত্যাশা করা যেতেই পারে।
এবারের আসরের প্রথম খেলায় শ্রীলঙ্কার কাছে পরাজিত হওয়ার পর আয়ারল্যান্ড লড়াইয়ে ফেরে। এরপর তাদের দ্বিতীয় খেলায় শক্তিশালী দল ইংল্যান্ডকে পরাজিত করে। বর্তমানে তারা সুপার টুয়েলভে-১ এ পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তাদের পকেটে রয়েছে ২ পয়েন্ট।
অন্যদিকে আফগানিস্তান একটি ম্যাচ হেরেছে এবং তাদের অন্য খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। সব মিলিয়ে তাদের নামের পাশে মাত্র ১ পয়েন্ট নিয়ে তারা টেবিলের শেষ স্থানে রয়েছেন।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কাইস আহমেদ, রশিদ খান, সেলিম সাফি ও উসমান গনি।
আয়ারল্যান্ড দল : অ্যান্ডি বালবারনি (অধিনায়ক), মার্ক অ্যাইডার, কার্টিস ক্যাম্ফার, গ্রেথ ডেলেনি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।