নিজ বাড়িতে হাতুড়ি হামলার শিকার হয়েছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি সান ফ্রান্সিসকোর। স্থানীয় সময় শুক্রবার (২৮ অক্টোবর) সকালে এক ব্যক্তি এ হামলা চালায়।।
এক হামলাকারী তাদের সান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালিয়েছে। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি
আহত পলকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
বার্তা সংস্থা সিএনএন -এর এক প্রতিবেদনে এ তথ্যা জানা গেছে। পুলিশ জানায়, হামলার সময় ন্যান্সি পেলোসি দেখতে চেয়েছিল হামলাকারী। তবে তখন বাড়িতে ছিলেন না ন্যান্সি। এরইমধ্যে ৪২ বছর বয়সী হামলাকারী ডেভিড ডিপ্যাপকে আটক করেছে পুলিশ। হামলার কারণ জানতে চলছে জিজ্ঞাসাবাদ।
এ ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেকে। এ ঘটনার পর এক বিবৃতিতে পেলোসি বেলছেন, এক হামলাকারী তাদের সান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালিয়েছে। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে।
তার উদ্দেশ্য কী ছিল তা এখনো জানা যায়নি। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায় দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।