বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক এজিএস ও বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা (৬৫) পরলোক গমন করেছেন। বুধবার
(২ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্যক গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার দিবাগত রাত ১০টায় বোয়ালমারী পৌর নলিনী রঞ্জন মহাশ্বশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে
গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী
লীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।