১ম মেধাতালিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১২৮ জন ; আসন ফাঁকা ৭২
১ম মেধাতালিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি ১২৮ জন ; আসন ফাঁকা ৭২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনকে একাত্তর টিভির টকশোতে হেয় প্রতিপন্ন করায় প্রতিবাদ জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (রবি) শিক্ষক সমিতি। গত সোমবার এ প্রতিবাদ জানানো হয়।
গত ২ নভেম্বর ২০২২ (বুধবার) একাত্তর টিভির সরাসরি সম্প্রচারিত টকশো ‘একাত্তর জার্নাল’ এ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মোঃ জাকির হোসেনকে হেয় প্রতিপন্ন করা হয়।
অধ্যাপক ড. মোঃজাকির হোসেনকে বেগুনে ভারী ধাতুর উপস্থিতি বিষয়ক গবেষণার আলোচনা করার জন্য উক্ত টকশোতে আমন্ত্রণ জানানো হয়। এসময় পরিকল্পিত ভাবে অধ্যাপক ড. মোঃ জাকির হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে অপ্রাসঙ্গিক, ভিত্তিহীন ও অযৌক্তিক প্রশ্নবানে জর্জরিত করা হয়। উক্ত টকশোতে ড. মোঃ জাকির হোসেনের গবেষণালব্ধ ফল উপস্থাপনের কোনো সুযোগ না দিয়ে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হয়।

শিক্ষকদের প্রধান কাজ শিক্ষা দানের পাশাপাশি গবেষনার মাধ্যমে নতুন জ্ঞানের উদ্ভাবন। সেই কাজটিই অধ্যাপক ড.মোঃ জাকির হোসেন অব্যাহত রেখেছেন। কিন্তু এমন একজন নিবেদিত প্রাণ শিক্ষক গবেষককে ‘একাত্তর জার্নাল’ টকশোতে ন্যাক্কারজনকভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত পরিতাপের বিষয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ লায়লা ফেরদৌস ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন এর স্বাক্ষরিত একটি প্যাডে এসব তথ্য নিশ্চিত করে প্রতিবাদ প্রকাশ করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।