বায়ু দূষণের ফলে পরিবেশের পরে পড়ছে বিরূপ প্রতিক্রিয়া।
বায়ু দূষণের ফলে পরিবেশের পরে পড়ছে বিরূপ প্রতিক্রিয়া।
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর মানের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। প্রথম অবস্থানে পাকিস্তানের লাহোর।
বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়ালের’ বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী রবিবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকায় বায়ু মানের সূচক ছিল ২৫৩।
একই সময়ে প্রথম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরে বায়ু মানের সূচক ছিল ৩০৪, তৃতীয় অবস্থানে থাকা দিল্লি সূচক ২০২।
আরও পড়ুন…
তেল ছাড়াই চলবে গাড়ি, আবিষ্কারে ইতিহাস গড়লো বাংলাদেশের মোস্তফা
সাধারণত একিউআই স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘স্বাভাবিক অবস্থা’ বলা হয়। স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খারাপ’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
এদিকে গত সপ্তাহে বেশিরভাগ দিনই ঢাকার অবস্থান ৫ থেকে ১০ এর ঘরে ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার এই দূষণের মাত্রা আরো বাড়তে পারে। শুষ্ক মৌসুম এলেই দূষণের মাত্রা বেড়ে যায়। সরকারি নানান উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে দিনের পর দিন বেড়েই চলেছে এই মাত্রার পরিমাণ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।