তুরস্কের ইস্তানবুলে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এখনই এ বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে নিশ্চিত করে বলা যায় না। তবে সন্ত্রাসবাদের আলামত তো রয়েছে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান
গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই গোটা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। রোববার বিকালের এ হামলায় ৬ জন নিহত এবং অন্তত ৮১ জন আহত হয়েছেন। খবর বিবিসির।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এ হামলার নেপথ্যে রয়েছে এক নারী। বিস্ফোরণের কিছু আগেই ওই নারী একটি পার্সেল রেখে দিয়ে সেখান থেকে পালাতে দেখা গেছে।
এদিকে বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে এরদোগান বলেছিলেন, এখনই এ বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলে নিশ্চিত করে বলা যায় না। তবে সন্ত্রাসবাদের আলামত তো রয়েছে।’
এদিকে এ হামলার পরই বিস্ফোরণ সংক্রান্ত কোনো ভিডিও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তুরস্ক এ হামলার পেছনে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকেকে দায়ী করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।