
সভাপতি জাহাঙ্গীর আলম ও সাঃসম্পাদক রফিকুল ইসলাম
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ, এই নির্বাচনে সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন।
গত সোমবার পৌর এলাকার মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সকাল ৮টা হইতে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৩ হাজার ৯’শত ১ ভোটারের মধ্যে ৩ হাজার ২’শত ২৫টি ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের প্রাপ্ত ভোটের সম্পাদকমণ্ডলীরা হলেন। সহ-সভাপতি ইকবাল হোসেন, আব্দুল ওয়াদুদ মোল্লা, গোলাম মর্তুজা শিপলু। সহ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, রাশেদ আহমদ মিলন। সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন আলম। কোষাধক্ষ,শাহজান আলী। দপ্তর সম্পাদক, এম এ হেলাল উদ্দিন। সড়ক সম্পাদক এস এ জাহাঙ্গীর তুহিন ১ আহসানুর রাহাদ দেওয়ান ২। প্রচার সম্পাদক, আজহার আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মামুনুর রশিদ। সমাজকল্যাণ সম্পাদক, পারভেজ হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন, শেখ নুর আলম তাজিম, সাব্বির হোসেন সাজু, আশরাফ আলী, নাসিম, রফিকুল ইসলাম, হারুনুর রশিদ লাড্ডু প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।