গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে জাবালিয়া নামের জনবহুল একটি শরণার্থী শিবিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
আলজাজিরার তথ্যমতে, ২৩ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকায় মোট ৮টি শরণার্থী শিবিরের একটি ‘জাবালিয়া’। ওই শরণার্থীগুলোতে প্রায় ৬ লাখ লোকের বসবাস।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে জাতীয় শোক বর্ণনা করে শুক্রবার একদিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।