
তানভির আহমেদ হামিম | সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ সাদুল্লাপুরের ধাপেরহাট বোয়ালীদহ গ্রামের আজাহার আলী পরিবারটি গত ২০১৯ সেপ্টেম্বরে পারিবারিক কলহের জেরে বাড়ী থেকে বের হওয়ার একমাত্র পথ টি দির্ঘ প্রায় ২ বছর যাবৎ বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে রেখেছিলো প্রতিপক্ষরা।
স্হানীয় ভাবে পেশি শক্তি না থাকায় স্কুল পড়ুয়া পরিবারটি পরিজন নিয়ে দির্ঘদিন সীমাহীন দুর্ভোগ পোহায়।
স্হানীয় ভাবে এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ছবি সহ ১৫ /৯/২০১৯ ইং তারিখে আজকের জনগন সহ একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। স্হানীয় ভাবে ফয়সালা না হলে আদালতের আশ্রয় নেয় অবরুদ্ধ আজাহার আলী পরিবারটি। দীর্ঘ শুনানী শেষে ১ এপ্রিল ২০২১ অবশেষে আদালতের রায় পান আজাহার আলী।
এবং তা বাস্তবায়নে নির্দেশ দিয়েছেন সাদুল্লাপুর থানা পুলিশ কে সে মোতাবেক আজ ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শহিদুল ইসলাম, এ এস আই আলমগীর হোসেন সকাল ১০ঃ০০ টায় অবরুদ্ধ পরিবারটিকে রাস্তা ফিরে দেয়।
অবরুদ্ধ পরিবারটি রাস্তা ফিরে পাওয়ায় আজ যেন আনন্দে ঈদের দিন শুরু হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।