কালীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
কালীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে জলপাই গাছ থেকে পড়ে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোনছার আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে জলপাই পাড়ার জন্য গাছে উঠেন সিরাজুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্বার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।