
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মাটির তৈরি দ্বিতল ভবন পুড়ে যায়।
আগুনের ধোঁয়া দেখে গাজীপুর বাজারের আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে পুকুর থেকে পানি ও বালি দিয়ে পাশের ঘর গুলোকে ভয়াবহ আগুন থেকে রক্ষা করে।
আগুন লাগা স্থান পরিদর্শন করে যানা যায় সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আফতাব উদ্দিন আহমেদের ভাইয়ের একটি মাটির তৈরি দ্বিতল ভবনটি আজ দুপুরে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।
অত:পর ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিস খবর দেন এলাকাবাসী ।মাওনা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ৩০ মিনিট চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিয়ন্ত্রণ করার পর মাওনা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মিরাজ উদ্দিন গণমাধ্যমে কে জানিয়েছেন
আগুনে পুড়ে ছাই হয়ে যায়, এডভোকেট আফতাব উদ্দিনের আইনবিষয়ক গুরুত্বপূর্ণ বই সহ (৭০) হাজার টাকা মূল্যের পুরাতন আসবাবপত্র।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।