নিজের দেখভালের জন্য নিয়মিত কিছু চেকআপ
নিজের দেখভালের জন্য নিয়মিত কিছু চেকআপ

ভাল থাকারই কথা। কিন্তু বয়স পেরিয়েছে ৬০, তাই নিজের দেখভালের জন্য নিয়মিত কিছু চেকআপ করাতেই হবে। স্বাস্থ্যগত কোনো সমস্যা আগে ভাগে যদি ধরাও পড়ে তাহলে লাভ। দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এর মধ্যে আছে কিছু সহজ সরল মেডিকেল টেস্ট।
যেমন :
১। রক্তচাপ মাপা: এই স্ক্রিনিং করতে হবে বার বার যদি থাকে উচ্চ চাপ বা সে সাথে অন্য কোনো ঝুঁকি। রক্তচাপ ১২০/৮০ এর নিচে থাকা স্বাভাবিক।
২। ওজন মেপে দেখা: বয়স আর উচ্চতা অনুযায়ী কত ওজন, বিএমআই ডাক্তার বের করবেন। আমাদের দেশে ২৩ এর নিচে বিএমআই থাকা ভাল। আর কোমরের মাপ পুরুষের কোমরের বেড় ৪০ ইঞ্চির বেশি আর নারীদের ৩৫ ইঞ্চির বেশি হলে স্বাস্থ্যগত ঝুঁকি থাকে।
৩। কোলোরেক্টাল স্ক্রিনিং: বয়স ৫০ এর উপর হলেই কোলোরেক্টাল স্ক্রিনিং করতে হবে। ৭৫ পর্যন্ত এ পরীক্ষা নিয়মিত করতে হবে। এছাড়া মলে সুপ্ত রক্তের উপস্থিতি পরীক্ষার জন্য করতে হবে সিগ্ময়েডস্কপি, কোলনস্কোপি।
৪। প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং: পিএসএ পরীক্ষা ডিআরই। ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন।
৫ স্তন পরীক্ষা আর মেমোগ্রাম: নারীদের স্তন পরীক্ষা আর মেমোগ্রাম করতে হবে বয়স ৪০ বা ৫০ থেকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।