ঢাকা-ময়মনসিংহ ও উত্তরাঞ্চলে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি, যাত্রীদের মাসিক টিকিট প্রদানসহ দশ দফা দাবি আদায়ের লক্ষে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছে ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ নামে একটি সংগঠন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার পর থেকে অবস্থান কর্মসূচি চলছে। এতে স্টেশনের উভয় মুখে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘণ্টাখানিক অবস্থান কর্মসূচি পালন করেছে।
এতে স্টেশনের দুই পাশে বেশ কিছু ট্রেন আটকা রয়েছে। এদিকে সংগঠনের নেতাদের দাবি, ৭০ লাখ জনসংখ্যার গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত জয়দেবপুর স্টেশনের ন্যূনতম উন্নয়ন না হওয়া, আন্তঃনগর ৯টি ট্রেন স্টপেজ না দেয়া এবং টিকিট স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগ দিন দিন প্রকট হচ্ছে।
সমস্যাগুলো সমাধানে দীর্ঘ দিন ধরে রেল প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেলমন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হয়।
প্রতিবারই সমাধানের আশ্বাস প্রদান করা হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় জয়দেবপুর স্টেশনে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া হয়েছে। অবস্থান কর্মসূচিতে ১০টি দাবি তুলে ধরা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।