বিজয়ের মাসের প্রথম দিনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে এবং ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সহযোগিতায় “মুজিব কন্ঠে মুক্তি” বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সভাকক্ষে উক্ত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িতপ্রাপ্ত পরিচালক মো. মাইন উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের। তিনি বলেন, এ ধরণের অনুষ্ঠান শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। এর মাধ্যমে তোমরা জাতির পিতার বর্ণাঢ্য জীবনী ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আজকের এই উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন ।