কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। এছাড়াও দারুণ ছন্দে রয়েছেন লিওনেল মেসি। দলকে নিয়ে স্বপ্নপূরণের পথে এগিয়ে গেছেন আরও এক ধাপ। সেমিফাইনাল ও ফাইনাল মিলে আর দুটি ম্যাচে সব ঠিকঠাক হলেই বিশ্বকাপ হাতে উঠবে তার। প্রথমবারের মতো।
নতুন এক ট্যাটুতে যেন বিশ্বকাপ জয়ের বার্তা দিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর। মেসির ডান পায়ের পেশিতে দেখা গেছে নতুন ট্যাটু। দু-হাতে ধরে থাকা বিশ্বকাপ শিরোপা। পাশে লেখা কাতার ২০২২। নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ের পরে স্বপ্নপূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেছেন লিওনেল মেসি। আর বাকি দুটি ম্যাচ। জিতলেই দিয়েগো ম্যারাডোনার কীর্তি স্পর্শ করবেন এলএমটেন।
রেফারিং নিয়ে ক্ষোভের মধ্যেও তাই লক্ষ্যে স্থির তিনি। কোচ লিওনেল স্ক্যালোনি বিশ্রাম দিলেও জিমে নিজেকে ব্যস্ত রাখছেন আর্জেন্টাইন সুপারস্টার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।