আগামী জানুয়ারি থেকে উইন্ডোজ ৭, ৮ ও ৮.১-এর সাপোর্ট সেবা বন্ধ করে দেবে মাইক্রোসফট এজ। তবে সাপোর্ট বন্ধ করা হলেও ব্যবহারকারীরা এজ ব্রাউজার ব্যবহার করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। খবর টেকটাইমস।
মাইক্রোসফটের বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্লিপিং কম্পিউটার জানায়, ২০২৩ সালের শুরু থেকে পুরনো উইন্ডোজ ভার্সনগুলোয় আর সাপোর্ট দেয়া হবে না।
উইন্ডোজ ৭, ৮ ও ৮.১-এর হালনাগাদ ভার্সনে আর এজের সাপোর্ট পাওয়া যাবে না। অর্থাৎ ১২ জানুয়ারি থেকে এসব অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা আর ওয়েব ব্রাউজারের কোনো আপডেটও পাবে না।
রেডমন্ডভিত্তিক সফটওয়্যার জায়ান্টটি আরও জানায়, উইন্ডোজের অন্যান্য সার্ভার ভার্সন থেকেও সাপোর্ট সরিয়ে নেয়া হবে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, মাইক্রোসফট এজের ১০৯ ভার্সনটি উইন্ডোজ সার্ভার ২০০৮ আর২, সার্ভার ২০১২ ও সার্ভার ২০১২ আর২-এর জন্য সর্বশেষ সাপোর্টেড ভার্সন হবে।
সাপোর্ট বন্ধ করে দেয়া হলেও উইন্ডোজ ৭, ৮ ও ৮.১-এর ব্যবহারকারীরা এজ ব্রাউজার ব্যবহার করতে পারবে। তবে সাপোর্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রাউজারের আপডেট, বাগ ফিক্সসহ অন্য কোনো সহায়তা আর আসবে না।
তাই সাইবার নিরাপত্তার দায় পুরোটাই ব্যবহারকারীদের ওপর বর্তাবে। যেহেতু আপডেট আসবে না তাই প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা হালনাগাদ ফিচার ব্যবহারের সুবিধার্থে ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে উইন্ডোজ ১০ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।