বিএনপির ৫ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৮ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৫ নেতা হলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচবি খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান।
গত ১৪ ডিসেম্বর কারাগারে ডিভিশন দিতে হাইকোর্টে রিট দায়ের করেন তাদের পক্ষে আইনজীবীরা।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অনেকেই আহত হন। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, খায়রুল কবির খোকনসহ ৪৫০ জনকে আটক করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।